বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশের তরুণদের আর চাকরি খুঁজতে হবে না,বরং চাকরি দিতে পারবে : পলক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: দেশের তরুণদের আর চাকরি খুঁজতে হবে না, বরং চাকরি দিতে পারবে বলে জানিয়েছেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের স্টার্টআপ প্রকল্পের সভাকক্ষে উইমেন অ্যান্ড ই-কমার্স এর উদ্যোগে ‘উইমেন ই-কমার্স নিশ্চিত করতে পারে সারা দেশের নারীর আর্থিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি বিভাগ দেশে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি গঠন, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

পলক বলেন, আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। নারী পুরুষের সমান সুযোগ সৃষ্টি করতে লার্নিং আর্নিং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করা হচ্ছে।

‘ডিজিটাল বৈষম্য দূর করতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরি করতে সরকারসহ বেসরকারি বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। তবেই দেশ আরো এগিয়ে যাবে।

উল্লেখ্য, সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং উদ্যোক্তাদের সহায়তার জন্য ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।

উইমেন ই-কমার্সের সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও সুমাইয়া টেক এর স্বত্বাধিকারী রিপা আর জাহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com