বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পাইপলাইনে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করলো রাশিয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ বার পঠিত

মেরামতের প্রয়োজনীয়তা জানিয়ে ইউরোপের সঙ্গে বড় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠানো বন্ধ করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গাজপ্রোমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগামী তিনদিন নর্ডস্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে না।

যদিও সম্প্রতি পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানির পরিমাণ উল্লেখ্যযোগ্য হারে কমিয়ে দিয়েছে রাশিয়া।

জ্বালানির যোগানকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করছে পশ্চিমাদেশগুলো। কিন্তু রাশিয়া বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে।

দ্য নর্ডস্ট্রিম ১ পাইপলাইন রাশিয়ার উপকূল সেন্ট পিটারসবাগ থেকে ব্যালটিক সাগরের তলদেশ হয়ে জার্মার্নির উত্তর ও পূর্ব অঞ্চলে পৌঁছেছে। পিটারসবাগজার্মার্নির উত্তর ও পূর্ব অঞ্চলের দূরত্ব এক হাজার ২০০ কিলোমিটার।

নর্ডস্ট্রিম ১ পাইপলাইন ২০১১ সালে চালু হয়। এ পাইপলাইন দিয়ে প্রতিদিন রাশিয়া থেকে জার্মানিতে নূন্যতম ১৭০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাঠানো হতো।

গত জুলাইয়ে মেরামতের জন্য ১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। সম্প্রতি তারা ২০ শতাংশ গ্যাস প্রদান করেছিল। এখন ত্রুটিপূর্ণ সরঞ্জামের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com