মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

বড় পর্দায় দেখা যাবে জ্বীন!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ বার পঠিত

বাস্তবে দেখা না গেলেও এবার সিনেমার পর্দায় দেখা যাবে জ্বিন। খ্যাতিমান অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলার এই জ্বিন দর্শকদের সামনে হাজির করবেন। গত ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় জর্জ মিলার পরিচালিত ছবি ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’। ২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

গেল কান উৎসবের ৭৫তম আসরে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর পর এটি বেশ আলোচনায় আসে।

কল্পকাহিনী নির্ভর এ ছবিতে অদ্ভুত ক্ষমতাবান এক জ্বিনের দেখা মিলবে। আর এই জ্বিনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। রিডলি স্কটের আমেরিকান গ্যাংস্টার (২০০৭) এবং প্রমিথিউস (২০১২), সুপারহিরো চলচ্চিত্র থর, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫) ও এর অনুবর্তী পর্ব অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮), প্যাসিফিক রিম (২০১৩); বিস্টস অব নো নেশন (২০১৫) ছবিগুলোতে অভিনয়ের মাধ্যমে নিজেকে দারুণভাবে জানান দিয়েছেন তিনি। পরবর্তী জেমস বন্ড হিসেবেও তার নাম আলোচনায় আসছে।

‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ ছবিতে তার সঙ্গে আরেকটি অন্যতম প্রধান চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইনটন। অন্যদিকে, এ ছবির মাধ্যমে সাত বছর পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন জর্জ মিলার। ৭৭ বছর বয়সী এই নির্মাতার আগের ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ৬৮তম কান উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হয়। এর পরের আসরে তিনি প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ‘ম্যাড ম্যাক্স’ সিরিজের চারটি ছবি পরিচালনার জন্য বিখ্যাত জর্জ মিলার। তিনি এখন ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছবির প্রিক্যুয়েল ‘ফিউরিওসা’ বানাচ্ছেন।

আরব্য রজনীর আলাদিনের গল্পে যেমন চেরাগ ঘষলেই দৈত্য বেরিয়ে আসে। এরপর চেরাগের মালিক হুকুম দিলেই পালন করে সে। এমন দৈত্যের মতোই এক জ্বিন দেখা যাবে ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ ছবিতে। একজন নারী লেখিকার সামনে হঠাৎ হাজির হয় জ্বিন। সে নিজের মুক্তির বিনিময়ে তিনটি ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দেয়। তুরস্কের ইস্তামবুলে একটি হোটেল রুমে তাদের কথোপকথন অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যায়। অদ্ভুত এই জ্বিনের ক্ষমতা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com