রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পুলিশের সহায়তায় মাকে ফিরে পেলো দুই শিশু

  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ বার পঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) শাহমখদুম থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৯ বছর বয়সী পলি খাতুন ও ৬ বছর বয়সী মো. জিসানকে ফিরে পেয়েছে তাদের মা। তাছাড়া নিখোঁজ সন্তানদের ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা জোসনা খাতুন।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায় আরএমপি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মহানগরীর মোছা. জোছনা বেগমের সাথে তার স্বামী পলাশের বিবাহ বিচ্ছেদ হয়। জোসনা বেগম তার দুই সন্তান ৯ বছর বয়সী মোছা. পলি খাতুন ও ৬ বছর বয়সী মো. জিসানকে নিয়ে চন্দ্রিমা থানার চৌধুরীপাড়া এলাকায় বসবাস করতে শুরু করেন।

তবে গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা ঘটে বিপত্তি। পলি ও জিসান তাদের বাবা পলাশের সাথে দেখা করে বাড়ি ফেরার সময় পথ হারিয়ে ফেলে। এদিকে জোসনা বেগম পলি ও জিসানকে আশপাশ খোঁজাখুঁজি করে না পেয়ে শাহমখদুম থানায় নিখোঁজ জিডি দায়ের করে। ওই জিডির পরিপ্রেক্ষিতে পুলিশের উপ পরিদর্শক মো. মমতাজ উদ্দিন অনেক খোঁজাখুঁজি করে কাটাখালী থানার সহায়তায় হরিয়ান রেল স্টেশন এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করে।

পরে রাজশাহী মহানগর শাহমখদুম থানাতে শিশু দুইটিকে তার মায়ের হাতে তুলে দেয় পুলিশ। শিশু দুইটিকে ফিরে পেয়ে মা জোসনা বেগম অত্যন্ত আনন্দিত। তিনি-সহ তার নিকট আত্মীয়রা আরএমপি শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com