সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

গজারি বনের ভেতরে মিলল প্রবাসীর স্ত্রীর লাশ

  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬২ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গজারি বনের ভেতর থেকে সাফিয়া খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেতঝুড়ি গ্রামের গজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সাফিয়া খাতুন একই গ্রামের সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী।

জানা যায়, দুপুরে সাফিয়া খাতুনের শ্বশুর বাড়ির পাশের গজারি বনের ভেতর তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ঐ নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো থাকলেও পা মাটিতে পড়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com