রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত

একমঞ্চে আসছে নগরবাউল, অর্থহীন ও আর্টসেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

দেশের জনপ্রিয় তিন ব্যান্ডকে এক মঞ্চে দেখার সুযোগ আসছে ১৬ সেপ্টেম্বর। ব্যান্ড তিনটি হলো, নগর বাউল, অর্থহীন ও আর্টসেল।

হেডব্যঙ্গার্স প্যারাডাইজ কনসার্টের সৌজন্যে একমঞ্চে গান গাইবে এই তিন ব্যান্ড। চট্টগ্রামে অসাধারণ ইভেন্টের পর রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় পর্ব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর বসুন্ধরা আইসিসিবি হল ৪-এ অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত এ কনসার্ট। এবারেও আয়োজনে সিক্স বেইজ কমিউনিকেশন।

আয়োজকরা আরো জানান, নগর বাউল, অর্থহীন ও আর্টসেল ছাড়াও লাইন আপে যুক্ত হয়েছে বেশকিছু জনপ্রিয় ব্যান্ড। এরমধ্যে আছে স্যাভেজারি, প্লাজমিক নক, পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক,অনকোর।

এবারের ইভেন্টে আয়োজকরা দর্শকদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রেখেছেন। রেগুলার টিকিট, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। ভিআইপি, যার মূল্য ১২৫০ টাকা। ভিআইপি টিকিটে ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে আরো বিভিন্ন স্যুভেনিয়্যর। গেট সেট রকের ওয়েবসাইট থেকে টিকিট পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com