শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সেন্টমার্টিনে এখনই যাচ্ছে না জাহাজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৩ বার পঠিত

কক্সবাজার-টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে জেলা প্রশাসনের কাছে জাহাজ চলাচলের অনুমতির আবেদন করা হবে বলে জানিয়েছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।

সোমবার রাত ৮টায় বিষয়টির নিশ্চিত করেছেন টুয়াকের সভাপতি আনোয়ার কামাল।

আনোয়ার কামাল জানান, সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের ব্যাপারে আমরা এখনো কারো সঙ্গে কথা বলিনি। জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দফতর থেকে আমরা লিখিত কিংবা মৌখিক অনুমতিও পাইনি। টুয়াক সংগঠনের যারা দায়িত্বে আছি, আমরা জেলা প্রশাসনের সঙ্গে আলাপের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানাবো চলতি মাসের ২০ তারিখের দিকে সেন্টমার্টিনে টিম পাঠিয়ে পর্যবেক্ষণ করার জন্য। যদি পরিস্থিত ভালো হয়, পরিবেশ জাহাজ চলাচলের উপযোগী হলে তবে ১ অক্টোবর সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, সেন্টমার্টিনে জাহাজ চলাচলের ব্যাপারে অনুমতি তো দূরের কথা, এখনো পর্যন্ত তেমন আলাপ-আলোচনাও হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে কখন জাহাজ চলাচল করবে তা জানানো হবে।

উল্লেখ্য, সমুদ্র উত্তাল থাকার কারণে গত ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন- কক্সবাজার রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় কক্সবাজার জেলা প্রশাসন। যা এখনো অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com