শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বাধার মুখে মন্দিরে ঢুকতে পারলো না রণবীর-আলিয়া

  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পঠিত

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে এই সিনেমা। বর্তমানে এর প্রচারে ব্যস্ত সিনেমার কলাকুশলীরা।

এদিকে সিনেমাটি মুক্তির আগে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে পূজা করতে গিয়েছিলেন রণবীর ও আলিয়া। কিন্তু আন্দোলনের মুখে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। মহাকাল থানার পুলিশ খবরটি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রণবীর ও আলিয়া মন্দিরে প্রবেশের আগে সেখানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে নিরাপত্তাজনিত কারণে পূজা না করেই সেখান থেকে ফিরে আসেন রণবীর-আলিয়া।

জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার প্রচারের সময় রণবীর জানিয়েছিলেন, গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করেন। সম্প্রতি পুরোনো সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই অভিনেতার মন্তব্য ঠিকভাবে মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ। এছাড়া হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের প্রতিবাদে তাদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গেছে।

যদিও ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক আয়ান মুখার্জি মহাকালেশ্বর মন্দিরে সন্ধ্যা পূজা করেছেন। পরবর্তী সময়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেই ছবিও প্রকাশ করেছেন তিনি।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি তিন ভাগে মুক্তি পাবে। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। রণবীর-আলিয়া ছাড়াও এতে অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। আগামী ৯ সেপ্টেম্বর ভারতজুড়ে প্রায় ৫ হাজার পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com