শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৩৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ বুধবার (১৯ জুন) বেলা ১১টা দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম সিটিজেন নিউজকে বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ৪টি ইউনিট পাঠানো হলেও ৩টি ইউনিট কাজ করেছে। একটি রাস্তা থেকেই ফিরে এসেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে কয়েকটি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com