শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ডলারের এক রেট নির্ধারণে সিদ্ধান্ত রোববার

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ বার পঠিত

প্রবাসীদের থেকে রেমিট্যান্স কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোতে এক ধরনের প্রতিযোগিতা চলছে। এ সমস্যা সমাধানে প্রবাসী আয় বা রেমিট্যান্স কেনার ক্ষেত্রে সমান দাম নির্ধারণের ব্যাংকগুলো সুপারিশ করেছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

এদিকে প্রাথমিক বৈঠকে এ নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত আসার ইঙ্গিত এসেছে বলে বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক শেষে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল কবির বলেন, দেশের ডলার বাজার স্থিতিশীল করতে যেসব উদ্যোগ নেয়া দরকার, তা নেয়া হবে। এজন্য আরো এক সপ্তাহ সময় প্রয়োজন। ডলারের দাম যাতে আর না বাড়ে সে ধরনের উদ্যোগ নিতে যাচ্ছি। আশা করছি শিগগির ডলার সংকট কেটে যাবে।

সম্প্রতি ডলার বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় ছয়টি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করেছিল বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। বুধবার নতুন করে আরো ছয়টি ব্যাংককে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

এদিকে আমদানি বেড়ে যাওয়া ও প্রবাসী আয় কমায় দেশে ডলারের সংকট তৈরি হয়েছে। এতে দিন দিন বাড়ছে ডলারের দাম। আর ডলারের বিপরীতে মান কমছে টাকার।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে (আন্তঃব্যাংক) ডলার বিক্রি করছে ৯৫ টাকা দরে। গত আগস্টে যা ছিল ৮৫ টাকা। এক্সচেঞ্জ হাউজগুলোতে আজ ডলার বিক্রি হচ্ছে ১০৬ থেকে ১০৭ টাকা ৫০ পয়সা দরে। আর খোলা বাজারে (খুচরা) বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকার মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com