বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

এবার নিউইয়র্ক ফ্যাশন উইকের আসরে সোহা

  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

আগামীকাল ১০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘নিউইয়র্ক ফ্যাশন উইক-২০২২’-এ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের মডেল জেরিন সাদিয়া সোহা। এতে প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটবেন এই ফ্যাশন মডেল। সোহা ছাড়াও সেখানে আলো ছড়াবেন দেশি-বিদেশি অনেক নামকরা মডেল ও তারকারা।

জানা গেছে, গত ৩ বছর ধরে পড়াশোনার কারণে যুক্তরাষ্ট্রে রয়েছেন সোহা। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্যাশন হাউজের সঙ্গে মডেল হিসেবে যুক্ত রয়েছেন।

এর আগে, বাংলাদেশের নানা নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন সোহা। তিনি বলেন, দেশে থাকাকালীন সময়ে অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয়েছে। কিন্তু বাংলাদেশি হিসেবে এবারই প্রথম নিউইয়র্কে এত বড় একটা প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছি, এটা ভাবতেই খুব ভালো লাগা কাজ করছে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা আসলেই গর্বের।

উল্লেখ্য, ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’র আয়োজন করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যেটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী। নিউইয়র্ক ফ্যাশন উইকের এবারের আসরে ফ্যাশন ডিজাইনার হিসেবে থাকছেন অস্কারজয়ী গঞ্জালেজ মন্টানেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com