শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

১১৮ রানে অলআউট কিউইরা

  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আবার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে পরের দিনের খেলাও মাঠে গড়ায়নি । 

শনিবার মাঠে কোনো বাধা ছাড়াই মাঠে মুখোমুখি হয় দুই দল। যেখানে প্রথম ইনিংসে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে যায় ডিন এলগার বাহিনী।

প্রোটিয়াদের ১১৮ রানে অলআউট করে দেয়ার পেছনে অন্যতম কারিগর অলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রড। রবিনসন ৫ উইকেট ও ব্রড ৪ উইকেট শিকার করে অল্পতেই কিউইদের আটকে দেন।

লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ডের পেসারদের তোপে মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এলগার দলীয় ২ রানে, সারেল এরউই ৭ ও কিগান পিটারসেন ২১ রানে আউট হন।

এদের মধ্যে এলগার ও কিগানকে আউট করেন রবিনসন। প্রোটিয়াদের প্রথম চার ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল ১২। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মার্কো ইয়ানসেন। শূন্য রানে আউট হন এরউই ও ভেরাইনে।

বাকিদের মধ্যে কায়া জুন্দো ২৩, কেশভ মহারাজ ১৮ রান করেন।

১১৮ রানের জবাবে এখন ব্যাট করছে ইংল্যান্ড। ৩ উইকেটে ৮৪ রান নিয়ে ব্যাট করছে তারা।

১৩ রান করে ইয়ানসেনের শিকার হয়েছেন আলেক্স লিস। জ্যাক ক্রাউলি ৫ রানে মার্কো জানসেনের বলে এলবিডব্লিউ হন। আর জো রুট জানসেনের বলেই পিটারসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৩ রানে। ৪২ রান নিয়ে ওলি পপ ক্রিজে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com