শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফুটবলার চ্যাম্পিয়ন মেয়েদের ক্রিকেটারদের অভিনন্দন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে এবারই প্রথমবার শ্রেষ্ঠত্ব অর্জন করলো বাংলাদেশের নারী দল। নারী দলের এমন জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের মাঝেও। তারা জানিয়েছেন অভিনন্দন ও শুভেচ্ছা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই যে যার মত করে শুভেচ্ছা জানিয়েছেন।

টি-২০ এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান লেখেন, ‘সাফ ২০২২ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা দলকে অভিনন্দন! আপনাদের নিখুঁত দৃঢ় সংকল্প, চেতনা এবং শক্তি সকলের হৃদয় জয় করেছে এবং অবশ্যই প্রত্যেককে অনুপ্রাণিত করবে বিশেষ করে নারীদের, একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নের পেছনে ছুটতে!’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, ‘অভিনন্দন। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় অর্জন’।

মুশফিকুর রহিম লেখেন, ‘আলহামদুলিল্লাহ…মা শা আল্লাহ আমাদের প্রিয় বোনদের সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য অনেক অভিনন্দন। সত্যিই আপনাদের সকলকে নিয়ে গর্বিত বোধ করছি… সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের স্যালুট।’

উইকেটরক্ষক নুরুল হাসান সোহান লিখেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ জেতার জন্য আমাদের মেয়েদের আন্তরিক অভিনন্দন।’

লিটন দাস অভিনন্দন জানিয়ে লেখেন, ‘অভিনন্দন মেয়েরা আমাদের গর্বিত করার জন্য। চ্যাম্পিয়ন।’

মেহেদী মিরাজ লেখেন, ‘নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আমাদের মেয়েদের অভিনন্দন!’

পেসার তাসকিন আহমেদ বলেন, ‘হ্যাঁ! বাংলাদেশ ইতিহাস গড়েছে এবং নেপালকে ৩-১ গোলে হারিয়ে তাদের প্রথম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।’

নারী দলের তারকা পেসার জাহানারা আলম লেখেন, ‘অভিনন্দন মেয়েরা! আলহামদুলিল্লাহ…আমাদের প্রিয় বোনদেরকে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য আন্তরিক অভিনন্দন! তোমাদের সবার জন্য গর্বিত’।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেজ থেকে এক ভিডিও বার্তায় ফুটবলার মেয়েদের অভিনন্দন জানিয়েছে ক্রিকেটার মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com