রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক প্রাথমিকে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা বরগুনা জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনরায় যাচাই করা হবে : ফারজানা শারমীন বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : মিলন ফেনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা

ইতালিতে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

ইতালির সাধারণ নির্বাচনের আর বাকি ৫ দিন। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। চলছে জোর প্রচারপ্রচারণা।

পছন্দের সরকার গঠনে এবারের নির্বাচনে ভোট দেবেন দেশটির সাড়ে ৪ কোটিরও বেশি ভোটার। তবে নির্বাচনকে ঘিরে নানা কারণে শঙ্কিত দেশটিতে বসবাসরত ২ লাখ ২০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি।

নানা কারণেই এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবশেষ জনমত জরিপে অভিবাসনবিরোধী ‘ব্রাদারস অব ইতালি বা ফাতিল্লি দি ইতালি’ নেতা জর্জিয়া মেলোনির এগিয়ে থাকা ও তাদের জোট সরকার গঠনের গঠনের সম্ভাবনা তৈরি হওয়ায় বেশ সতর্ক অবস্থায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
গেল দুই দশক ধরে ইতালির অর্থনীতি, অবকাঠামো ও বিনিয়োগে অভিবাসীদের ভূমিকা অপরিসীম। আর তাই প্রবাসীদের বিপক্ষে রাজনৈতিক স্লোগান শেষ পর্যন্ত কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

আসন্ন নির্বাচনে ‘ব্রাদারস অব ইতালি’ জয়ী হলে, জর্জিয়া মেলোনি হবেন ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com