রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

ভারতের পর পাকিস্তানও হেরে গেল ঘরের মাঠে

  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। কিন্তু ঘরের মাঠে দুই দলই পেয়েছে তিক্ততার স্বাদ।

মোহালিতে ভারত ২০৮ রানের পাহাড় গড়েও হার এড়াতে পারেনি। ম্যাথু ওয়েড ও ক্যামেরন গ্রিনের ব্যাটিং তাণ্ডবে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ভারতের মতো একই অবস্থা পাকিস্তান ক্রিকেট দলের। করাচির জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৯.৩ ওভারে ৮৫ রান করেন অধিনায়ক বাবর আজম-মোহাম্মদ রেজওয়ান।

এরপর ৭২ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৭ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২০ ওভারে ১৫৮ রানে ইনিংস গুটায় স্বাগতিকরা।

টার্গেট তাড়া করতে নেমে ওপেনার অ্যালেক্স হেলসের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইংলিশরা। দলের হয়ে ৪০ বলে ৫৩ রান করেন অ্যালেক্স হেলস। ২৫ বলে ৪২ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হ্যারি ব্রুক।

এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com