মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

ভোটে দাঁড়াচ্ছেন কঙ্গনা, যা বললেন হেমা মালিনী

  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

এবার সরাসরি রাজনীতিতে পা দিতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। এমনই গুঞ্জন উঠেছে বলিউডে। বিজেপির হয়ে মথুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন ভারতীয় এ অভিনেত্রী। এমনটিই শোনা যাচ্ছে বিভিন্ন অঙ্গনে। তবে এ নিয়ে কঙ্গনা মুখ না খুললেও প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সংসদ সদস্য হেমা মালিনী।

সম্প্রতি রাজনীতি প্রসঙ্গে দেশটির গণমাধ্যমে কঙ্গনা বলেন, আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসু ও বীর সাভারকরের মতো বিপ্লবীদের কারণে স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা আমরা ভিক্ষা করে পাইনি। এর জন্য লড়াই করতে হয়েছে আমাদের।

কঙ্গনার নির্বাচনে লড়ার গুঞ্জন প্রসঙ্গে শনিবার মথুরার বর্তমান সংসদ সদস্য হেমা মালিনীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমি আবার কী বলব… আমার কী মত থাকতে পারে? সবটাই ভগবানের ইচ্ছে, শ্রীকৃষ্ণ যা চাইবেন…।’

এরপর খানিক ব্যঙ্গাত্মক সুরেই হেমা বলেন, ‘এটা ভালো তো, আপনারা চান শুধু বলিউডের অভিনেত্রীরাই নির্বাচনে দাঁড়াক, স্থানীয়দের দরকার নেই, হয়তো আগামী দিনে রাখি সাওয়ান্তও আসতে পারে। সেও ভোটে জিততে পারে।’

চলতি সপ্তাহের শুরুতেই নিজের পরিবারের সঙ্গে বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলেন কঙ্গনা। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা আমাদের সৌভাগ্য যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধে মা-র দর্শন করতে পারলাম।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com