বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

ইভিএম নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারণা চালাবে ইসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারণায় যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রেডিও, টেলিভিশন ছাড়াও মসজিদ-মন্দিরেও প্রচারণা চালানো হবে।
সোমবার অষ্টম কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইভিএমের যিনি প্রকল্প পরিচালক, কর্নেল রাকিব তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) করার জন্যে। জনগণ যাতে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং কীভাবে ভোট দেবে এটি প্রচারিত হয়, এ জন্য তারা কাজ করবেন এবং অল্প সময়ের মধ্যে কমিশনকে তারা কর্মপরিকল্পনা দেখাবেন। তারপর এটি আমরা প্রচারের ব্যবস্থা করব।

ইসি সচিব বলেন, অনেক কিছু থাকবে। টিভিসি ছাড়াও পত্র-পত্রিকা, মসজিদ-মন্দিরে আমাদের যে প্রচার, সেটি থাকবে। তারপরে শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের প্রচার থাকবে। বিভিন্ন ধরনের প্রচার থাকবে। এটি একটি সমন্বিত কর্মসূচি। এখন বিষয়টি হলো, যে দায়িত্বটা দিয়েছি সেটি হলো আমাদের টিভিতে, বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, ফেসবুকে সব জায়গায় প্রচার করার জন্য।

তিনি বলেন, ইভিএমের কোন বাটনে চাপ দেবেন, আবার অনেকের এই ধারণা থাকে যে, আমি কলা মার্কায় ভোট দিতে চাই, বাটনে টিপ দিলে আম মার্কায় ভোট চলে যেতে পারে। এরকম ধারণা জনগণের মাঝে বা কারো মধ্যে থাকতে পারে। এ ধারণাগুলো কেটে দেওয়ার (দূর করার) জন্য যতগুলো ডাউট আছে, সেগুলো প্রশ্নাবলি আকারে করে একটা টিভিসির মতো করবেন, করলে আমরা এটি প্রচার করব। কাজটি ইভিএমের প্রকল্প পরিচালককে দিয়েছি। তিনি প্রস্তুত করে কমিশনকে দেখাবেন। কমিশন এটি দেখে সন্তুষ্ট হলে আমরা প্রচার করব।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য নতুন একটি প্রকল্পও হাতে নিচ্ছে সংস্থাটি। নির্বাচনে ভোটারদের সন্দেহ দূর করতে এবং ইভিএমে ভোটদান পদ্ধতির ধারণা পরিষ্কার করতে চালানো হবে প্রচারণাও, যা এতে বড় পরিসরে আগে কখনো করেনি কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com