বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

দেশব্যাপী নৈরাজ্য শুরু করেছে বিএনপি: আ জ ম নাছির

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি চলছে। জ্বালানি তেল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সব পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিএনপি-জামায়াত সেই পরিস্থিতিকে ইস্যু বানিয়ে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য শুরু করেছে।

সোমবার বিকেলে নগরের নিউমার্কেট চত্বরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগের এ নেতা বলেন, বিশ্ব পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াতের এই অপকর্ম রুখতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদা প্রস্তুত। তারা জনগণকে ভুল বুঝিয়ে ধোকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তাদের সেই অপরাজনীতির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফর আলী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আলকরণ ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইমতু, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মিরন হোসেন মিলন, নুরুল আলম লেদু, হারুনুর রশিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com