মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

টেকনাফে ৮৪ হাজার ইয়াবাসহ আটক ১

  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে ৮৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার কেরুনতলী ও শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক ২৮ বছর বয়সী খায়রুল আমীন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার কামাল হোসেনের ছেলে।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নাফ শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জালিয়াপাড়া এলাকায় বস্তা হাতে একজনকে দেখা যায়। গতিবিধি সন্দেহ হলে তাকে থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। একপর্যায়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, একই দিন ভোরে কেরুনতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্যারাবনে কিছু লুকাতে দেখে একজনকে সংকেতে দেন কোস্টগার্ড সদস্যরা। কিন্তু তিনি পালিয়ে যান। পরে কালো রঙের একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com