শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে রণক্ষেত্র, নিহত ১২৭

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি ফুটবল মাঠে খেলাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পদদলিত হয়ে কমপক্ষে ১২৭ জন নিহত হয়েছেন, আহত হন প্রায় দুইশ লোক। রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আরেমা এফসি নামে একটি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পর ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে পুরো মাঠ এবং আশপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিন্তা বলেন, দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ থামাতে পুলিশ কাদানে গ্যাঁস নিক্ষেপ করে। এ সময় ভিড়ের মধ্যে পদদলিত হয় এবং শ্বাসরোধের ঘটনা ঘটে।

মাঠে পুলিশের পাশাপাশি সশস্ত্র সেনা সদস্যদেরও দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেকের মৃতদেহ পড়ে আছে। শনিবার রাতে কানজুরুহান স্টেডিয়ামের এ ঘটনাকে দাঙ্গা বলছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com