রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

কুষ্টিয়ায় স্নিগ্ধা হত্যা: স্বামীর ১০ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

২০১৩ সালে কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের ছাত্রী স্নিগ্ধা আক্তার রিমিকে হত্যার মামলায় স্বামী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিহাব উদ্দিন শিশিরকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশে অনুমতি দেননি হাইকোর্ট। তবে, তাকে ১০ বছরের দণ্ড দিয়েছেন আদালত।

হাইকোর্টে পাঠানো ডেথ রেফারেন্স খারিজ করে রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ রায় দেন।

জানা গেছে, এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল না। রাগের মাথায় স্বামী-স্ত্রীর বাগবিতণ্ডার একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ কারণে আদালত মৃত্যুদণ্ড থেকে কমিয়ে আসামিকে ১০ বছরের সাজা দিয়েছেন।

২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে স্বামী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিহাব উদ্দিন শিশিরে হাতে খুন হন কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের ছাত্রী স্নিগ্ধা আক্তার রিমিকে (২০) স্নিগ্ধা। এ ঘটনার পরদিন স্নিগ্ধার খালাতো ভাই আবদুল্লাহ আল মামুন মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বিচার শেষে ২০১৭ সালের ২০ মার্চ কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক রেজা মহম্মদ আলমগীর হাসান রায় ঘোষণা করেন। রায়ে শিশিরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ওই ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রায়ের জন্য ২ অক্টোবর দিন রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com