শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সিরাজগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২০৯ বার পঠিত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজের কাছে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (৩ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মো. সালেকুজ্জামান খান জানান, রাত সোয়া ১০টার দিকে নাটোরের বনপাড়া থেকে একটি মাইক্রোবাসে ১২ জন যাত্রী ঢাকার দিকে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঝাঐল ওভারব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহত হন আরও দশ জন।

তিনি আরও জানান, খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে পাঠায়। নিহত দুই জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com