শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

কলা বাগানে মিলল তরুণীর রক্তাক্ত লাশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২০১ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলায় অজ্ঞাত এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৮ টার দিকে মনিরামপুর-নওয়াপাড়া সড়কের জয়নগর কশাইখানা সংলগ্ন কলা বাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিক ঐ তরুণীর নাম-পরিচর জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে জয়নগর কশাইখানা সংলগ্ন কলা বাগানে ঐ তরুণীর চিৎকার শুনতে পান এক পথচারী। তিনি মণিরামপুর বাজারে এসে লোকজনকে ঘটনাটি খুলে বলেন। তার কথা শুনে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ঐ তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মণিরামপুর থানার এসআই আব্দুল হান্নান জানান, ঐ তরুণীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল সম্পন্ন করে লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তর জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com