সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৮০ বার পঠিত

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজ। এ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে।

গত কয়েকটি টি-২০ ম্যাচে বাংলাদেশের ইনিংস শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান। এ পজিশনে মিরাজ কিছুটা ভালো করলেও সাব্বির জ্বলে উঠতে পারেননি। এর ফলে সাব্বির ওপেনিং স্লটের জায়গা হারাতে পারেন। টিম ম্যানেজমেন্ট ওপেনিং স্লটের জন্য নাজমুল হোসেন শান্তকে বিবেচনা করার ইঙ্গিত দিয়েছে।

এছাড়া লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গা এক প্রকার পাকা। এরপর বাকি থাকে বোলারদের স্লট। নিউজিল্যান্ডের বাউন্সি উইকেট বিবেচনায় চার পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন এবং হাসান মাহমুদ।

একজন পেসার কম নিয়ে খেললে ব্যাটিং অর্ডারে জায়গা পেতে পারেন ইয়াসির আলি রাব্বির। এ ক্ষেত্রে বাদ পড়তে পারেন হাসান মাহমুদ কিংবা মুস্তাফিজুর রহমানদের কেউ।

এসব বিবেচনায় বাংলাদেশের সম্ভাব্য একাদশে হতে পারে এমন- মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন এবং হাসান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com