শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মোবাইল চুরির অপরাধে শ্যালকের হাত কেটে দিল দুলাভাই

  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৯০ বার পঠিত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বোন জামাই (দুলাভাই) এর বিরুদ্ধে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে মহেশখালী থানার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো.শাকিল উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকার বাসিন্দা। অভিযুক্তের নাম ফেরদৌস।

জানা গেছে, মো. শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন তারই বোন জামাই (দুলাভাই) ফেরদৌস। এ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে শনিবার দুপুরে শাকিল ও ফেরদৌসের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সঙ্গে ফেরদৌস ও তার পাঁচ ভাই মিলে শাকিলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তারা শাকিলের বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মহেশখালী থানার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, মোবাইল চুরিকে কেন্দ্র করে বোন জামাই ও শ্যালকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তবে এটি স্থানীয়ভাবে মীমাংসা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মীমাংসা পছন্দ না হওয়ায় ফেরদৌস তার অন্য ভাইসহ শ্যালকের হাত কেটে নেয়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com