সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির নির্দেশনা

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা আন্তরিক হলে মেশিন নষ্ট থাকে না: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা আন্তরিক হলে কোনো মেশিন নষ্ট থাকে না। হাসপাতাল চালু রাখা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব। যারা কাজ করবে না, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সরঞ্জাম নষ্ট থাকায় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে জাহিদ মালেক বলেন, মেশিন নষ্ট বা ঠিক করা যায়নি, এ ধরনের অজুহাত মেনে নেয়া হবে না।

তিনি বলেন, আপনারা ঠিকমতো কাজ করছেন না বলেই মেশিন নষ্ট। কাজ না করলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

এ সময় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে মেশিন নষ্ট থাকার তথ্য জেনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের ৮০ ভাগ দুর্নাম হয় উপজেলা থেকে। তবে করোনার টিকা প্রদানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অনেক ভালো কাজ করেছেন। ফলে স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধি পেয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলার স্বাস্থ্য সেবার চিত্র তুলে ধরেন চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, তিন পার্বত্য জেলার সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com