সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

চাঁদপুরে দুই শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া দুই শিশুকে ধর্ষণের অভিযোগে খলিলুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার থানায় ভুক্তভোগীদের মা বাদী হয়ে পৃথক মামলা করলে ঐ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা-পুলিশ।

জানা গেছে, ধর্ষণের শিকার দুই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা বাড়িতেই ছিল। এ সুযোগে খলিলুর গত ১ অক্টোবর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে স্থানীয় কবরস্থানে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

এরপর ৭ অক্টোবর একই বাড়ির প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী অপর শিশুকে বাড়ির পাশের বাগানের ঝোপে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

পরে শিশুদের কাছ থেকে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যানের পরামর্শে হাজীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ আসামিকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, থানায় দুই নির্যাতিত শিশুর মা মামলা করেছেন। মামলার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com