বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ধামইরহাটে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের শাড়ি বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন লেগে ২ জনের প্রাণহানি অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বিপণিবিতানে ভাংচুর: আদালতে ২ নারীর জবানবন্দি বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না: ড.মঈন খান

কলিংবেল বাজিয়ে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় কলিংবেল বাজিয়ে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় আরিফ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রীর বাবা বাঘারপাড়া থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার (১১ অক্টোবর) তাকে আদালতে পাঠানোর কথা।

আরিফ হোসেন বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের জয়পুর গ্রামের ইউনুস শিকদারের ছেলে।

মামলায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা উল্লেখ করেছেন, উপজেলায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তারা। মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বাসার সামনেই আরিফের চায়ের দোকান। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় প্রায়ই আরিফ মেয়েটিকে কুপ্রস্তাব দিতেন।

গত ১৮ সেপ্টেম্বর রাতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে তিনি বাড়ির বাইরে যান। বাড়িতে মেয়েটি একাই ছিল। রাত ৯টার দিকে আরিফ তাদের বাসায় কলিংবেল বাজালে মেয়েটি দরজা খোলার সঙ্গে সঙ্গে আরিফ ঘরে ঢুকে যান। এরপর মেয়েটির মুখ চেপে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যা করা করা হবে বলে যাওয়ার সময় তিনি মেয়েটিকে হুমকি দিয়ে যান। সে কারণে তারা বাড়ি ফেরার পরও ভয়ে মেয়েটি তাদের কিছু জানায়নি।

গত শনিবার (০৮ অক্টোবর) হঠাৎ মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার কাছে জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে মেয়েটি চিকিৎসাধীন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত আরিফ হোসেনকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com