শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

মন্দা: বিশ্বব্যাংকের পূর্বাভাসে ভারতজুড়ে উদ্বেগ

  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

বিশ্ব অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তায় পড়েছে ভারতবাসী। ২০২২-২৩ অর্থবছরে দেশটির জাতীয় প্রবৃদ্ধির হার এক শতাংশ কমে যেতে পারে। সম্প্রতি বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশের পর ভারতে এ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

করোনার ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি ভারত। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বড় হুমকির মুখে ফেলেছে। যার প্রভাব উপক্ষো করতে পারছে না ভারতও।

মঙ্গলবার (১১ অক্টোবর) ডলারের বিপরীতে ভারতের স্থানীয় মুদ্রা রুপির দরপতন নতুন রেকর্ড গড়েছে। এদিন এক ডলারের বিপরীতে রুপির দাম ৮২ দশমিক ২৫ পয়সা দাঁড়িয়েছে। গত এক মাসে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার দর পড়েছে প্রায় তিন রুপি। আর এতেই নাভিশ্বাস ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের।

চলমান অবস্থার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করেছেন অনেকেই। তারা বলছেন, সরকার করোনা-পরবর্তী সময়ে যেভাবে দেশের অর্থনীতিকে চাঙা করার প্রতিশ্রুতি দিয়েছিল, সে অনুযায়ী কাজ হয়নি।

গত বছরের শেষ দিকে গোব্লাল ইকোনমিক প্রসপেক্টস সংক্রান্ত এক রিপোর্টে বিশ্বব্যাংক ভারতের অর্থনীতির পূর্বাভাস দিয়ে জানায়, দেশটির ২০২২-২৩ সালে জাতীয় প্রবৃদ্ধি হতে পারে আয় ৮ দশমিক ৭ শতাংশ। তবে একই সংস্থার আরেক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, মন্দার প্রভাবে ভারতের জাতীয় প্রবৃদ্ধির হার এক ধাক্কায় ১ শতাংশের বেশি কমে গিয়ে হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com