সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

মিলি’র টিজারে জাহ্নবীর চমক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৮২ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর একের পর এক সিনেমায় অভিনয় করছেন। বলিউডে নিজের অবস্থান শক্ত করতে নিজেকে একেবারে বদলে ফেলছেন জাহ্নবী।

নতুন নতুন সিনেমায়, নতুন নতুন লুকে হাজির হচ্ছেন জাহ্নবী। যেমন, সম্প্রতি নতুন সিনেমার ‘মিলি’র ফার্স্টলুক ও টিজার প্রকাশ্যে এসেছে। টিজার দেখে বোঝা গেল, জাহ্নবীর এই সিনেমা একেবারেই রহস্য ও সাসপেন্সে মোড়া।

দক্ষিণী সিনেমা ‘হেলেন’ থেকেই তৈরি হয়েছে জাহ্নবীর ‘মিলি’। মালায়লম ভাষায় তৈরি ‘হেলেন’ সিনেমাটি বক্স অফিসে তুমুল হিট হয়েছিল। এবার সেই সিনেমাকে হিন্দিতে তৈরি করলেন নির্মাতা মথুকুট্টি জেভিয়ার।

সিনেমাটিতে বিএসসি নার্সিংয়ের ছাত্রী মিলি নৌদিয়ালের চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সানি কৌশলকে। এছাড়াও রয়েছেন অভিনেতা মনোজ পাহওয়া।

এদিকে মাস কয়েক আগে মুক্তি পেয়েছিল জাহ্নবীর ‘গুড লাক জেরি’ সিনেমা। সেখানে স্মাগলারের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবী কন্যাকে। আর এবার নার্সের চরিত্রে নতুন চমক দিতে চলেছেন জাহ্নবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com