শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

পদ্মায় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ঘড়িয়াল

  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে বিরল প্রজা‌তির একটি ঘড়িয়াল ধরা প‌ড়ে‌ছে।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজবাড়ী বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সেটিকে পদ্মা নদীতেই অবমুক্ত করা হয়। এর আগে বিকেলে নদীর গোদার বাজার এলাকার বাসিন্দা ফারুক মিয়ার জালে ঘড়িয়ালটি ধরা পড়ে।

খোঁজ নি‌য়ে জানা যায়, ঘড়িয়ালটি দেখ‌তে অনেকটাই কু‌মি‌রের মতো এবং মুখ লম্বা আকৃ‌তির। এটি লম্বায় প্রায় সাড়ে তিন ফুট।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, খবর পে‌য়ে আমরা নদীর পাড়ে আসি। ঘড়িয়াল বিরল প্রজাতির প্রাণী। এটি কারও তেমন ক্ষতি করে না। ছোট ছোট মাছ খেয়ে জীবনধারণ করে। এ কারণে ঘড়িয়ালটিকে নদীতেই অবমুক্ত করা হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com