রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

বাড়ির ভেতর লাগা আগুনে পুড়ে দু’জ‌নের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

রাজবাড়ী‌ জেলার গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধা ও এক শিশুর।

রোববার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে ৮ নম্বর ওয়া‌র্ডের আনছার ব‌্যাপারী পাড়ার ঠান্ডু মোল্লার বাড়ি‌তে এ ঘটনা ঘ‌টে। অগ্নিকাণ্ডে নিহত দু’জন হলেন – ৯০ বছর বয়সী বরু বেগম ও ৮ বছর বয়সী তাস‌মিয়া।

স্থানীয় অধিবাসী সাইফুল ইসলাম জানান, বরু বেগম ও শিশু তাস‌মিয়া অসুস্থ ছি‌লেন। আগু‌নের সময় সবাই ঘ‌রের বাইরে বের হতে পারলেও তারা দু’জন পু‌ড়ে ছাই হ‌য়ে যান।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী বলেন, আগুনের লেলিহান শিখা ঠান্ডু মোল্লার বাড়ির দুটি ঘ‌রে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। সেই সঙ্গে ঘ‌রে থাকা গ‌্যাস সিলিন্ডার বি‌স্ফোরণ হয়। এতে বৃদ্ধা বরু বেগম ও তাস‌মিয়া ঘরে পুড়ে একেবা‌রে ছাই হ‌য়ে যায়। প‌রে গ্রামবাসী ও গোয়ালন্দ ফ‌ায়ার সার্ভিসের সদস্যদের সহ‌যো‌গিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ইউপি সদস্য জান‌ান, ধারণা কর‌া হ‌চ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com