শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

সাত বছরের শিশুর সর্বনাশ করলো ৪৮ বছরের রিকশাচালক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২১৯ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক রিকশাচালকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজ্জাক খেরুয়ারচর গ্রামের শুক্কুরের ছেলে। রাজ্জাক তিন মেয়ে ও এক ছেলের জনক। তিনি ঢাকায় রিকশা চালান।

ভুক্তভোগী শিশুর মা জানান, বুধবার সকালে মেয়েকে ভাত উঠাতে বলে গরুর জন্য ঘাস আনতে যান। বাড়ি খালি পেয়ে আব্দুর রাজ্জাক শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনা দেখে ফেলে প্রতিবেশী এক শিশু। পরে রাজ্জাক দ্রুত সটকে পড়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশী শিশুটি এ ঘটনা সবাইকে বলে দেয়। এতে ভুক্তভোগী শিশুর মা শিশুটিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পান। ঘটনার পর অভিযুক্ত আব্দুর রাজ্জাক পালানোর চেষ্টা করলে নৌকাঘাট থেকে তাকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

শিশুটির মা বলেন, রাজ্জাকের বিরুদ্ধে গ্রামের একাধিক শিশুকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে নিজ পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এজন্য তার ছেলের দুই স্ত্রী সংসার ছেড়ে চলে গেছে।

তিনি আরো বলেন, থানায় মামলা করতে আসছি। আমার মেয়ের যে এতবড় ক্ষতি করেছে তার যেন কঠিন শাস্তি হয়। গ্রামের আর কোনো শিশুর যেন সে ক্ষতি করতে না পারে।

নয়ারহাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবিউল হাসান নিরাশ বলেন, ধর্ষণের অভিযোগের পর ঘটনার সত্যতা পাওয়ায় আব্দুর রাজ্জাককে আটক করে স্থানীয়রা। গ্রাম থেকে পালানোর সময় তাকে খেয়াঘাট থেকে আটক করা হয়।

অভিযুক্ত আব্দুর রাজ্জাক থানায় আটক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢুসমারা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com