বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্বজনপোষণের বলিউডে বদল আসছে: ইয়ামি

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৮১ বার পঠিত

বলিউড বলতেই উঠে আসে স্বজনপোষণের প্রসঙ্গ। বছরের পর বছর ধরে অভিনয়ে আসার লড়াই চালিয়ে যাচ্ছেন কত যুবক-যুবতী, কিন্তু পাত্তা পান কয় জন? অগ্রাধিকার তারকা সন্তানদেরই। আধুনিক সময়েও এই ছবি কি আদৌ বদলাচ্ছে?

পরিবারের অগ্রজেরা অভিনয়ের জগতে না থাকলেও কি সুযোগ পাচ্ছেন নবীনরা? সম্প্রতি টুইটারের ‘আস্ক মি এনিথিং’ সেশনে ইয়ামি গৌতমের কাছে প্রশ্ন রাখলেন এক দর্শক।

উত্তরে ইয়ামি জানান, আগে যা হয়েছে হয়েছে। এখন কি হচ্ছে সেই দিকে নজর দেওয়া উচিত। তার দাবি, ‘এখন আগের ভুলগুলো যাতে না হয় সে দিকেই আমাদের জোর দেওয়া উচিত। ভাল মানের সিনেমা এবং প্রতিভায় ইন্ডাস্ট্রি সাজিয়ে ফেলতে হবে। আর আমার মনে হয়, সেই নতুন বদলের দিকেই হাঁটছি আমরা।’

আগেও বলিউড এবং দক্ষিণ বিতর্কে সরব হয়েহিলেন ইয়ামি। তার মতে সহযোগিতা ছাড়া বৃহত্তর ক্ষেত্রে বড় কাজ হয় না। একসঙ্গেই ঠিক পথে চলতে হবে, যাতে সামগ্রিক ভাবে শিল্পের মান বাড়ে। শিল্প নিয়ে কূটকচালি, রাজনীতির থেকে ভাল মানের কাজকেই গুরুত্ব দিতে চান অভিনেত্রী।

সিনেমায় কাজ করার আগে দীর্ঘ দিন টেলিভিশনে অভিনয় করেছেন ইয়ামি। ২০১২ সালে সুজিত সরকারের ছবি ‘ভিকি ডোনর’-এ আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। আয়ুষ্মান খুরানার বিপরীতে তার প্রথম কাজ দর্শকের মন জয় করে নিয়েছিল। তার পর অনেক ছবি করেছেন ইয়ামি। শেষ তাকে দেখা গিয়েছিল ‘দশভি’-তে। অভিষেক বচ্চনের বিপরীতে জেলারের ভূমিকায় সপ্রতিভ ইয়ামিকে সকলেই মনে রেখেছেন। আবার ফিরছেন তিনি থ্রিলার ছবি ‘লস্ট’ নিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com