বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

রামেকে ভাঙচুর: ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর জেরে হামলার ঘটনায় ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।
রামেকে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ধর্মঘট ডাকেন ইন্টার্ন চিকিৎসকরা। ছবি: সময় নিউজ

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে রামেক হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে রাজপাড়া থানায় এই মামলার আবেদন করেন বলে নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। সেটি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, যেহেতু হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে তাই পরবর্তীতে নিরাপত্তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শাহরিয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com