শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

বিএনপিতে কোনো গণতন্ত্র নেই: চিফ হুইপ

  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২১১ বার পঠিত

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, বিএনপিতে কোনো গণতন্ত্র নেই, নিয়ম-কানুন নেই। মা মৃত্যুমুখে জেনেও তারেক জিয়া দেখতে আসেননি, ছোট ভাইকে কবর পর্যন্ত দিতে আসেনি, সে কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়াবে।

তিনি বলেন, আপনাদের বিপদে তারেক বিদেশ থেকে আসবে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না।

শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নূর-ই-আলম চৌধুরী বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির নেতা বানানো হয়েছে। কিন্তু এরশাদের ভাই (জিএম কাদের) ভাবীর সঙ্গে বেইমানি করছে। হঠাৎ করে চিঠি দিয়ে বলে, ভাবীর পদ থাকবে না, ভাবীকে নেতা হিসেবে মানি না। যে ভাইয়ের কারণে জিএম কাদের বারবার মন্ত্রী হয়েছেন, যে ভাইয়ের কারণে আপনি দলের নেতা হয়েছেন, আজকে সেই ভাইয়ের স্ত্রীকে আপনি মানেন না। তাই ভবিষ্যতে আপনি চেয়ার পেলে কী করবেন, তা মানুষ বুঝে।

তিনি বলেন, যে নিজের ভাবীর সঙ্গে বেইমানি করতে পারে, সে বাংলাদেশের সঙ্গেও বেইমানি করতে পারে। যাদের নিজের দলের ওপর আস্থা নেই, পরিবারের ওপর আস্থা নেই, তারা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না।

এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চেীধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com