রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

নেত্রকোনায় ছেলের হাতে মা খুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে ছেলের হাতে মনোয়ারা আক্তার (৪২) নামে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় মোবারক হোসেন সাগর (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাহাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা আক্তার (৪২) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ বছর আগে স্বামী আবদুস সাত্তারের সঙ্গে মনোয়ারার বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর ছেলে সাগরকে একাই লালনপালন করেন মনোয়ারা আক্তার। তিনি মানুষের বাড়িতে কাজ করতেন। কিন্তু ছেলে সাগর নেশাগ্রস্ত হয়ে পড়েন; কোনো কাজ করতেন না।

মনোয়ারার ভাই ইউনুস মিয়া জানান, গরিব থাকায় তার বোন মানুষের সাহায্য নিয়ে চলত। কিছুদিন আগে মনোয়ারার ডান হাত অবশ হয়ে যায়। যে কারণে কাজে এবং সাহায্যের জন্য যেতে পারেন না। বিছানায় শুয়ে থাকত বেশির ভাগ সময়।
এই বিছানায় শুয়ে থাকা অবস্থায় সাগর তার মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন লাশের সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠানো হচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com