শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ঢাকায় আজ ৫ ঘণ্টা লোডশেডিং হতে পারে, জেনে নিন কখন কোথায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৯৮ বার পঠিত

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজও পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা হতে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।

বৃহস্পতিবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের তালিকায় এমনটাই দেখা গেছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়। তালিকায় প্রথম দিকে এক ঘণ্টা করে শিডিউল থাকলেও এখন সেটি বেড়ে গেছে।

ডিপিডিসি বলছে, এনএলডিসি কর্তৃক বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং এর পরিমাণ বা সংখ্যা হ্রাস-বৃদ্ধি পেতে পারে। তবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ বা বিদ্যুৎ বিভ্রাট বা কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি হতে খুব কম লোড প্রাপ্তি সাপেক্ষে এ শিডিউল পরিবর্তন হতে পারে। এছাড়া এনএলডিসি কর্তৃক বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা হতে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।

ডেসকোর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, তাদের অধিকাংশ এলাকাতেই তিন থেকে পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে। তবে আজ সকাল ৮টা পর্যন্ত ডিপিডিসির ওয়েবসাইটে ‘এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোন লোডশেডিং নেই’ ঘোষণাটি দেখা গেছে।

দেখে নিন, আজকের ডিপিডিসির তালিকা ও ডেসকোর তালিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com