শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

অবশেষে টুইটার কিনেই নিলেন ইলন মাস্ক

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২১০ বার পঠিত

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক অবশেষে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কেনা নিশ্চিত করলেন। এর আগে নিজের টুইটার অ্যাকাউন্টের নামও পরিবর্তন করেছেন তিনি। অ্যাকাউন্টের নতুন নাম দিয়েছেন ‘চিফ টুইট’।

বৃহস্পতিবার এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন তিনি। বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন টেসলা সিইও।

সেই সঙ্গে প্রতিষ্ঠানের কর্মীদের অভয় দিয়ে বলেছেন, নতুন মালিকানায় টুইটার কর্তৃপক্ষ কোনো নিষ্ঠুর সিদ্ধান্ত নেবে না।

টুইটারের বিজ্ঞাপনদাতাদের উদ্দেশে বৃহস্পতিবার এক টুইটবার্তায় তিনি বলেন, ‘প্রিয় টুইটার বিজ্ঞাপনদাতারা, আমি কী কারনে টুইটার কিনেছি— তা পরিষ্কার করতে সম্ভব হলে আপনাদের সবার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করতাম। কারণ, কেন আমি টুইটার কিনেছি এবং এই সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপনদাতাদের সম্পর্কে আমি কী চিন্তা-ভাবনা করি— এসব ব্যাপার নিয়ে বাজারে অনেক অনুমান ও ধারণার উদ্ভব হয়েছে। এসব অনুমান এবং ধারণার অধিকাংশই ভুল।’

এর আগে, বৃহস্পতিবার সকালে হঠাৎ সানফ্রান্সিসকোয় টুইটার সদর দপ্তরে হাজির হন ইলন মাস্ক। অদ্ভুতভাবে এসময় তার হাতে ছিল বিশাল একটি সিংক। টুইটারে এর ভিডিও শেয়ার করে তিনি লেখেন, টুইটার সদর দফতরে ঢুকছি… সেটাকে পুরোপুরি বুঝে নেই!

নানা নাটকীয়তা শেষে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার কিনে নিচ্ছেন মাস্ক। তার টুইটার কার্যালয়ে প্রবেশের ভিডিও দেখে সমালোচকরা বলছেন, ভাব দেখে মনে হচ্ছে এর মধ্যেই তিনি কোম্পানির মালিক হয়ে গেছেন।

মাস্ক নিজের টুইটার প্রোফাইলে নিজেকে ‘চিফ টুইট’ পদবী দেওয়াতেও অবাক হননি সমালোচকরা। টেসলা প্রধান হিসেবে নিজেকে ‘টেকনোকিং অফ টেসলা’ বলে পরিচয় দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com