শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী মাসের জুলাই থেকে ভারতে দেখা যাবে বিটিভি

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৩৩৫ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আগামী মাসের (জুলাই) যেকোনো দিন থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে। সেইসঙ্গে শোনা যাবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালা।

রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ একথা জানান।
তিনি জানান, নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার।

বাংলাদেশ টেলিভিশন বর্তমানে mpeg2 ব্যবহার করছে।

সরেজমিন ডিডি ফ্রি ডিস স্থাপনা পরিদর্শন করে সিগন্যাল রিসিভ ও ডাউনলোড লিঙ্ক করাসহ mpeg4 স্ট্রিমের সিগন্যাল ডিডি ফ্রি ডিস এর জন্য গত ২৫ মে বিটিভির একটি কারিগরি দল ৩ দিনের সফরে নয়া দিল্লি যায়। ফিরে আসার পর জুলাই মাসের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com