শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

তিন পাত্তি গোল্ডসহ অনলাইন জুয়ার বাংলাদেশি মূলহোতা গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে সরিয়ে নেয়া চক্রের মূল হোতা ও উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাত জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার রাজধানীর মহাখালী ও উত্তরায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রোববার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনলাইন জুয়ার মাধ্যমে দেশের বাইরে টাকা পাঠানোর মূল হোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে গত ২৫ অক্টোবর ‘বিনিয়োগের নামে জুয়ার অ্যাপ পৌনে ২০০ কোটি টাকা সরিয়েছে ভারতের গেমিং কোম্পানি’ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com