শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রওশন এরশাদের ডাকা সম্মেলন স্থগিত

  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার পঠিত

আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির সম্মেলন ডেকেছিলেন রওশন এরশাদ। কিন্তু নিজেই সেই সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। রোববার (৩০ অক্টোবর) রাতে রওশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ স্থগিত ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যায় গুলশানে দলের কাউন্সিল সমন্বয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা গণমাধ্যমে প্রকাশে অনুমোদন দেন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

রওশনের ডাকা সম্মেলনকে কেন্দ্র করেই জাতীয় পার্টিতে হঠাৎ অস্থিরতা দেখা দেয়। এরপর তার পক্ষে অবস্থান নেয়ায় মসিউর রহমান রাঙাসহ বেশ কয়েকজন নেতাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়।

এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপিকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবেন না।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com