শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

চিপস খাওয়ানোর কথা বলে নির্জনে নিয়ে করলেন শিশুর সর্বনাশ

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

চট্টগ্রাম নগরের আকবরশাহতে চিপস খাওয়ানোর কথা বলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মো. আলমগীর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলমগীর। এর আগে, বুধবার সন্ধ্যায় আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।

রাতেই আলমগীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলমগীর পিরোজপুর সদর উপজেলার ভুলু খাঁর ছেলে। তিনি পেশায় রিকশাচালক।

আকবরশাহ থানার ওসি মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, উত্তর কাট্টলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকে শিশুটির পরিবার। বাবা দিনমজুর ও মা গার্মেন্টসে কাজ করেন। বুধবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে চিপস খাওয়ানোর কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যান আলমগীর। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালান। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ পেয়ে রাতেই আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরো বলেন, গ্রেফতারের পর বৃহস্পতিবার আলমগীরকে আদালতে পাঠানো হলে নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এছাড়া পাঁচ বছর বয়সী শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com