শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

পাকিস্তান ম্যাচের আগে অনিশ্চিত লিটন দাস

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৯৮ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগেই বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। দলের সেরা ব্যাটসম্যান লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।

এই ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শনিবার (৫ নভেম্বর) ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে যে, তিনি পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি-না।

ভারতের বিপক্ষে এক অসাধারণ ইনিংস খেলেছিলেন লিটন। ওপেনিংয়ে নেমে চার-ছক্কার মারে ২৭ বলে করেছিলেন ৬০ রান। তবে শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। তার বিদায়ের পরই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ভারতের কাছে ৫ রানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।

এদিকে লিটনের এই হ্যামস্ট্রিং ইনজুরি নতুন কিছু না। কিছুদিন আগেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের এই ওপেনার। এরপর তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। তবে এবারের ইনজুরির কারণে বাংলাদেশ শিবিরে চিন্তার ভাঁজ পড়তেই পারে। কারণ পাকিস্তানের বিপক্ষে তাকে না পাওয়া গেলে সেমিফাইনালে যাওয়ার কাজটা আরও কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com