মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ইজিবাইকের ধাক্কা, নিথর হলেন মেম্বার

  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

পঞ্চগড় উপজেলা সদরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ইজিবাইকের ধাক্কায় বেলাল হোসেন নামে স্থানীয় এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে পঞ্চগড়-আটোয়ারী জেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন গড়িনাবাড়ি ইউপির গাঞ্জাবাড়ি এলাকায় তজুল মোহাম্মদের ছেলে। তিনি ওই ইউপির তিন নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, রোববার রাতে জেলা শহর থেকে ইজিবাইকে বাসায় ফিরছিলেন বেলাল হোসেন। গোয়ালপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে ধাক্কা দেয় ওই ইজিবাইকটি। এতে সড়কে লুটিয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন।

তিনি বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়নি। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com