বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মেঘনায় অবৈধ জাল ও দুই ট্রলারসহ ৩৬ জেলে আটক

  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার পঠিত

ভোলার মেঘনা থেকে অবৈধ জাল ও দুই ট্রলারসহ ৩৬ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। রোববার (০৬ নভেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জালসহ জেলেদের আটক করা হয়।

কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় মৎস্য বিভাগ মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করে। এ সময় বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ পাইজাল ও দুটি ট্রলারসহ ৩৬ জেলেকে আটক করা হয়েছে।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেক জেলেকে এক হাজার টাকা করে ৩৬ হাজার টাকা জরিমানা করে। এ সময় জব্দ করা ট্রলারটি নিলামে বিক্রি করা হয়েছে। এ ছাড়াও জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন, ও দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাই উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, এসব পাইজালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকাসহ (ছোট ইলিশ) সব প্রজাতির মাছের পোনা আটকা পড়ে মারা যায়। প্রতিটি জালের দৈর্ঘ্য ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com