বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

বাগেরহাটে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দাদা-২ নাতি নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাটে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

সোমবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – মতলেব খাঁ (৮০), রুহিন খাঁ (২৫) ও সৈকত খাঁ (২৫)। তাদের বাড়ি উপজেলার সুগন্ধি গ্রামে। সম্পর্কে রুহিন ও সৈকত মতলেব খাঁর নাতি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালী আসার পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন।

পরে আহত রুহিন খাঁ ও সৈকত খাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছালে রুহিন খাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সৈকত খাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর শুনেছি। ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com