রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

যুক্তরাষ্ট্র-দ.কোরিয়ার‍ উপর হামলার মহড়া চালালো উ.কোরিয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সামরিক বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে উত্তর কোরিয়া হামলার মহড়া চালিয়েছে। সম্প্রতি এই দুই দেশ যৌথভাবে যে বিমান মহড়া চালিয়েছে তার জবাব হিসেবে দেশটি শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মহড়া চালায় বলে জানায় উত্তর কোরিয়া।

এর আগে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা ছয় দিনব্যাপী ভিজিল্যান্ট স্টর্ম নামে যৌথ বিমান মহড়া চালায় যা শনিবার শেষ হয়েছে। মার্কিন সেনারা এ মহড়াকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে।

অন্যদিকে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী গত সোমবার দক্ষিণ কোরিয়া ও আমেরিকার ওই মহড়াকে প্রকাশ্য উসকানি বলে উল্লেখ করেছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আরো জানিয়েছে, যৌথ মহড়ার জবাব হিসেবে তারা শত্রুর বিমানঘাঁটি এবং যুদ্ধবিমানে আঘাত হানার মহড়া চালিয়েছে। এছাড়া, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মহড়ার সময় পিয়ইয়ং লাগাতার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com