শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

সাত কলেজের প্রথম বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধিকৃত সময় অনুযায়ী ফরম পূরণ শেষ হবে আগামী ১৪ নভেম্বর (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিটে।

সোমবার (৭ অক্টোবর) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত সাত কলেজের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ১৪ নভেম্বর (সোমবার) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা উক্ত তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আগামী ১৬ নভেম্বরের (বুধবার) মধ্যে ভেরিফাই করতে হবে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com