বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

শর্তে মিলেছে অনুমতি, ঢাকায় আসছেন নোরা ফাতেহি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। তার সঙ্গে ‘তুফান’ সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এই আইটেম গার্লের নাচ দেখার জন্য উদগ্রীব থাকেন অনুগামীরা। সেই নোরার ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণ আয়োজনে নাচ পরিবেশন করার কথা ছিল। কিন্তু গত ১৭ অক্টোবর সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরার আর ঢাকায় আসা হয়নি।

কিন্তু সব জল্পনা-কল্পনা কাটিয়ে এবার ঢাকায় আসার অনুমতি পেলেন বলিউড ‘হার্টথ্রোব’ তারকা নোরা ফাতেহি।

আজ সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোরা ফাতেহির ঢাকায় আসার অনুমতির ব্যাপারে গণমাধ্যমগুকে নিশ্চিত করেন উইমেনস লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া। তিনি জানান, ‘বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। নোরা ফাতেহির বাংলাদেশ সফরে আর কোনো আইনি জটিলতা নেই। ১৮ নভেম্বর বাংলাদেশে আসছেন বলে নিশ্চিত করেছেন তিনি।’

ইসরাত জাহান মারিয়া আরো জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের নিমিত্তে ভারতীয় অভিনেত্রী মিস নোরা ফাতেহিকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হলো।’

তবে এক্ষেত্রে পাঁচটি শর্ত দেয়া হয়। তার একটিতে বলা হয়েছে, নোরা ফতেহিকে আগামী ১৮ নভেম্বর একদিন (যাতায়াত সময় ব্যতীত) বাংলাদেশে অবস্থান করে প্রামাণ্যচিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে এই সময়ে তিনি অন্যকোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।

এর আগে একই প্রতিষ্ঠানের ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় এই অভিনেত্রী ও নৃত্যশিল্পীর। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় তখন তাকে আসার অনুমতি দেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com